1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪

‘আমাকে নিউ ইয়র্ক বিমানবন্দরে আটক করা হয়েছিল’

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৬ Time View

বলিউডের কিংবদন্তি গায়ক মুকেশের নাতি নীল নিতিন মুকেশ। তবে সংগীতে নয় অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন। যদিও সেভাবে সাফল্য হাতে আসেনি।

সম্প্রতি নিউ ইয়র্ক বিমানবন্দরে একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন নীল। যেখানে তাকে ইমিগ্রেশন অফিসার আটক করেছিল, তার ভারতীয় পাসপোর্ট নিয়ে তৈরি বিতর্ক। অভিনেতা যে ভারতীয় সেটাই বিশ্বাস করতে পারেননি ইমিগ্রেশন অফিসার।

এক সাক্ষাৎকারে এ অভিনেতা জানান, ভারতীয় পাসপোর্ট থাকা সত্ত্বেও অভিবাসন কর্মকর্তারা বিশ্বাস করেননি তিনি ভারতীয়।

ঘটনার স্মৃতিচারণ করে নীল বলেন, ‘আমি যখন ‘নিউ ইয়র্ক’ সিনেমাটি করছিলাম সেই সময়ই আমাকে নিউ ইয়র্ক বিমানবন্দরে আটক করা হয়েছিল। তারা বিশ্বাস করতে অস্বীকার করেছিল যে আমি ভারতীয়। আমাকে আটক করা বেশ বড় খবর হয়ে দাঁড়িয়েছিল। এমনকি তারা আমাকে উত্তর দিতে বা নিজের স্বপক্ষে কিছু বলতেও দেয়নি।’

নীলের কথায়, ‘চার ঘণ্টা পর তারা এসে জিজ্ঞেস করল, ‘তোমার কী বলার আছে?’ আমি শুধু বললাম, ‘শুধু আমাকে গুগল করুন। তখন তারা এতটাই বিব্রত হয় যে তারা আমাকে আমার উত্তরাধিকার, আমার ঠাকুরদা এবং আমার বাবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে।’

প্রসঙ্গত, সর্বশেষ এ অভিনেতা অ্যাকশন কমেডি ‘হিসাব বারাবার’ ছবিতে অভিনয় করেছেন। অশ্বিনী ধীর পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন কীর্তি কুলহারি, রেশমি দেশাই এবং ফয়জল রশিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ