1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ

দ্বিতীয় পার্ট মুক্তির আগেই লুসিফারের তৃতীয় পার্টের ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১০১ Time View

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত মালয়ালম চলচ্চিত্র ‘লুসিফার’। সিনেমাটি পর্দায় সুপারহিট হওয়ার পাশাপাশি দর্শক সমালোচকদেরও হৃদয় জয় করে নেয়। অভিনেতা মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেন। লুসিফার সুপারহিট হওয়ার পরই লুসিফারের সিক্যুয়াল আনার ঘোষণা দেন পৃথ্বীরাজ।

এ বছর আসছে এর সিক্যুয়াল ‘এম্পুরান’। একে ‘লুসিফার ২’ও বলা হচ্ছে। মালয়ালম ইন্ডাস্ট্রির এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা এটি। সম্প্রতি এসেছে এর টিজার।
সেই সঙ্গে জানানো হলো মুক্তির তারিখও। আগামী ২৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। টিজার প্রকাশের দিনই পরিচালক পৃথ্বীরাজ জানালেন, লুসিফারের তৃতীয় সিনেমাও আনবেন তিনি।

এম্পুরানের টিজার প্রকাশ ইভেন্টে পৃথ্বীরাজ জানান, সিনেমার চিত্রনাট্যকার মুরালী গোপী শুরু থেকেই জানতেন, একটি সিনেমার মধ্য দিয়ে এ গল্প বলা যাবে না।
তার জন্য আরো সিনেমা দরকার হবে। কিন্তু লুসিফার মুক্তির সময়ও তারা ভাবেননি আরেকটা সিনেমা সত্যিই তৈরি করবেন। সেটা করেছিলেন দর্শক সিনেমাটি গ্রহণ করার পর। এবারো তাদের মনে হচ্ছে, আরেকটা সিনেমা নির্মাণ করা প্রয়োজন। তবে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে লুসিফার টু অর্থাৎ এম্পুরান দর্শকের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পায়, তার ওপর নির্ভর করে।

অতীত নিয়েই আবর্তিত হবে এম্পুরানের গল্প। কিন্তু সেখানেই শেষ নয় বা এ সিনেমা দিয়েই পুরোটা বোঝা যাবে না। সিনেমার শেষে এসে দর্শক আব্রামকে নিয়ে আরো কৌতূহলী হবেন, সে জায়গা রেখেছেন সিনেমার গল্পকার।

লুসিফার মুক্তি পেয়েছিল ২৮ মার্চ ২০১৯ সালে। এতে মূল চরিত্রে অভিনয় করেন মোহনলাল। এছাড়া ছিলেন থোভিনো থমাস, বিবেক ওবেরয়, মঞ্জু ওয়ারিয়ার ও পৃথ্বীরাজ সুকুমার। ৩০ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি বক্স অফিসে আয় করে ১২৫ কোটি রুপির বেশি। ঠিক পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে এম্পুরান। সিনেমাটির বাজেট পাঁচ বছরে বেড়েছে প্রায় ১৩ গুণ। এম্পুরানের বাজেট ৪০০ কোটি রুপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ