1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

৫ দেশে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ Time View

বলিউড সুপার স্টার অক্ষয়ের ‘রুস্তম’ সিনেমাটি ভারতের বাইরে দীর্ঘদিন আগে নিষিদ্ধ করা হয়েছিল। আবারও এ ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এবার পশ্চিম এশিয়ায় তার ‘স্কাই ফোর্স’ নিষিদ্ধ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার এবং ওমানে সিনেমাটি প্রদর্শন করা যাবে না। কেউ কেউ দাবি করেছেন, ‘স্কাই ফোর্স’ সিনেমাটিতে নাকি ভারত-পাকিস্তানের দ্বন্দ্বকে আবারও উসকে দেওয়া হয়েছে। ফলে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুই দেশের বৈরিতা ভারতের স্বাধীনতার সময় থেকেই। সেই দ্বন্দ্ব সিনেমার মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক, চাইছে না ওই অংশের দেশগুলো। তারা সিনেমাটি দেখানো ঠিক মনে করছে না। এমনই জানিয়েছেন সিনেমার সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। তিনি আরও জানিয়েছেন, ‘ফাইটার’ বা ‘রুস্তম’ ছাড়াও এর আগে একই কারণে একাধিক সিনেমা পশ্চিম এশিয়ায় নিষিদ্ধ করা হয়েছিল। যেমন, ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটিকে মুক্তির অনুমতি দেওয়া হয়নি। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাওয়া সিনেমা ‘টাইগার ৩’ কুয়েত, ওমান এবং কাতারে নিষিদ্ধ হয়েছিল।

অন্যদিকে ২০২২ সালে বিজয় থালাপতি অভিনীত ‘বিস্ট’ কাতার এবং কুয়েতে নিষিদ্ধ করা হয়েছিল, পাকিস্তান এবং সন্ত্রাসবাদকে তুলে ধরার কারণে। যদিও একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে ‘স্কাই ফোর্স’ নিষিদ্ধকরণ নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে। সিনেমা সমালোচক এবং বিশেষজ্ঞরা এটি দেখে পাল্টা প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, ‘স্কাই ফোর্স’সিনেমাটি নিষিদ্ধ করার মতো উগ্র জাতীয়তাবাদ দেখানো হয়নি।

সাম্প্রতিক কোনো হিন্দি সিনেমাতেই এ ধরনের কোনো বার্তা বা দৃশ্য দেখানো হয়নি। ফলে পশ্চিম এশিয়ায় এ নিষেধাজ্ঞা ব্যাপক বিস্ময়ের জন্ম দিয়েছে। ‘স্কাই ফোর্স’সিনেমাটিতে অক্ষয় ছাড়াও সারা আলি খান, নিমরত কৌর, শরদ কেলকারসহ আরও অনেকে অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ