1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস দালালের খপ্পরে না পড়ে বৈধ পথে বিদেশ যেতে হবে: ডিসি ঝালকাঠি ১৮ জন শিক্ষক নিয়োগ দেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ওমরাহ পালনের উদ্দেশ্যে চিফ হুইপের ঢাকা ত্যাগ | খবর সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস

প্রিন্সিপাল স্টাফ অফিসারের নেতৃত্বে সামরিক প্রতিনিধিদলের পাকিস্তান সফর

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১০৩ Time View

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যবিশিষ্ট সামরিক প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে। এ সময় পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন দুই দেশের প্রতিনিধিরা।

সোমবার (২০ জানুয়ারি) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামরিক প্রতিনিধিদল গত ১৩ হতে ১৮ জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করে।
এ সময় প্রতিনিধিদলটি পাকিস্তানের তিন বাহিনী প্রধানসহ উচ্চ পর্যায়ের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে।

সাক্ষাৎকালে প্রতিনিধিরা দুই দেশের মধ্যকার সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণসংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ