1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

সাইফ আলীকে কোপানোর পর ক্যামেরার দিকে তাকাতে তাকাতে পালান যুবক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১০৪ Time View

ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতা সাইফ আলী খানের ওপর যে যুবক হামলা করেছিলেন তার ছবি প্রকাশ্যে এসেছে। ঘটনার পর কিভাবে ওই যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে।

প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজও। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে আনন্দবাজার জানাচ্ছে, এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি।
তাকে খুঁজছে পুলিশ। তাকে ভবনের সিসি ক্যামেরায় দেখা গেছে। যদিও এখনো তার পরিচয় জানা যায়নি।

ভিডিওটিতে অভিযুক্ত যুবকের মুখ দেখা গেছে।
তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে সিসি টিভির দিকে তাকাচ্ছিলেন। তার পিঠে ছিল ব্যাগ। এই ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। ইতিমধ্যে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার গভীর রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর এ হামলা হয়। অভিযুক্ত তাকে ছুরি দিয়ে একাধিকবার কোপ মারেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিলেন অভিযুক্ত। সাইফ তাকে বাধা দিতে গেলে তার ওপর হামলা হয়। সাইফের শরীরে ছয়বার ছুরি দিয়ে আঘাত করা হয়।

ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, সাইফ আলী খানের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে আপাতত আশঙ্কামুক্ত তিনি। তার শারীরিক অবস্থাও স্থিতিশীল।

সাইফের ওপর হামলার ঘটনায় তার বাড়ির এক পরিচারককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগে থেকেই হামলাকারী ওই বাড়িতে ঢুকে বসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় সাইফ আলী খানের বাড়ির এক পরিচারিকার ওপরেও হামলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ