1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

চলে গেলেন পরিচালক রায়হান রাফির বাবা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১০৬ Time View

চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রায়হান রাফির বাবা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আগামীকাল মঙ্গলবার সিলেটে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী তমা মির্জা।
তমা মির্জা রায়হান রাফিকে ট্যাগ করে লিখেছেন, ‘রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।’

তার কথায়, ‘এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি।
আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে।’

শেষে তিনি বলেন, ‘আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।’

রাফির বন্ধু সোহাগ জানান, ‘আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন তিনি। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপের হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।’

প্রসঙ্গত, রাফীর পরিচালিত প্রথম চলচ্চিত্র হল ‘পোড়ামন ২’। এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ছিলেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।
এ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা ও শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীসহ মোট চারটি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ