1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

মানহানির মামলা করেছেন টম ক্রুজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ নভেম্বর, ২০১২
  • ২০১ Time View

 

দুটি মার্কিন পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন হলিউড তারকা টম ক্রুজ। সম্প্রতি লস এঞ্জেলসের একটি আদালতে ‘ইন টাচ’ এবং ‘লাইফ অ্যান্ড স্টাইল’ নামের দুটি পত্রিকার প্রকাশকের বিরুদ্ধে মামলায় ৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন মিশন ইমপসিবল খ্যাত টম ক্রুজ।

এ বছরের জুলাই ও সেপ্টেম্বর মাসে প্রকাশিত এই দুই পত্রিকায় ছাপা হয়েছিল, স্ত্রী কেটি  হোমসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর কন্যা সুরিকে ত্যাগ করেছেন পিতা টম ক্রুজ। ইন টাচ পত্রিকার প্রচ্ছদে ছাপা হয়েছিল, বিচ্ছেদের পর প্রায় ৪৪ দিন বাবার মুখই দেখেনি ৬ বছরের সুরি। এরপরই ওই দুই পত্রিকার মালিক জার্মান প্রকাশনা সংস্থা বয়ের মিডিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। তার আইনজীবী বার্ট ফিল্ডসের দাবি, পিতার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন টম ক্রুজ। তার বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানো হচ্ছে।

ক্রুজের আইনজীবী আরো জানিয়েছেন, মামলায় জিতলে ক্ষতিপূরণের টাকা কোনো অনাথ আশ্রমে দান করবেন ক্রুজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ