1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ চাকরির সুযোগ সিটি ব্যাংকে, নেই কোন বয়সসীমা খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চাঁদ উদ্যানে জমি দখল চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ খুলনা জেলা এনসিপির কমিটি গঠন: ফয়জুল্লাহ আহবায়ক, সদস্য সচিব উজ্জল | Boishakhi Online নানা সংকটে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের পোলট্রি শিল্প কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৪৪৫

বাংলাদেশী বংশোদ্ভূত যুবকের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ নভেম্বর, ২০১২
  • ১৬৫ Time View

 

যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন এবং ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবন উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশী বংশোদ্ভূত এক মার্কিন যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে বস্টনের আদালত।

ওই যুবকের নাম রেজওয়ান ফেরদৌস (২৭)। তাকে গত বছরের সেপ্টেম্বরে কথিত স্টিং অপরাশেনের মাধ্যমে ফাঁদে ফেলে গ্রেপ্তার করে এফবিআই।

দূর নিয়ন্ত্রিত বিস্ফোরকভর্তি বিমান দিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ওই দুই স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালত চলতি বছর ২০ জুলাই তাকে দোষী সাব্যস্ত করে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ওপর হামলা চালানোর লক্ষ্যে আল কায়েদাকে রসদ সরবরাহেরও অভিযোগ আনা হয় রেজওয়ানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রায় ঘোষণার আগে হাতকড়া পরিহিত রেজওয়ান ফেরদৌসকে বস্টনের আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার আগে বিচারক রিচার্ড স্টেমস এই যুবককে বলেন, তার প্রত্যয়ী বক্তব্যে তিনি মুগ্ধ। তোমাকে আমি কেনো লেকচার দেব না। তোমার জবানবন্দি পড়ে আমি নিশ্চিত যে, নিজের আত্মার মুখোমুখি হওয়ার মতো চারিত্রিক দৃঢ়তা ও যোগ্যতা তোমার আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ