1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ খুলনা মেডিকেলে বাগেরহাটের মামলার হাজতির মৃত্যু খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ১৪০ : মৃত্যু ১ দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি নবায়নের সুযোগ পাচ্ছে বেক্সিমকো কম্পিউটার্স জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী

গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ : আসিফ নজরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮০ Time View


ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৪ (বাসস) : আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল আজ দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

‘গণতন্ত্রের যাত্রা : আগামী চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তৃতাকাল তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গবেষণা সংস্থা ব্রেইন এবং প্রকাশনা সংস্থা আদর্শ যৌথভাবে বাংলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ, সদস্য ডা. জাহেদ উর রহমান, সাংবাদিক মনির হায়দার ও সাহেদ আলম, রাজনৈতিক বিশ্লেষক সাঈদ আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও উমামা ফাতেমা প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. আজম।

আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ শত শত মানুষকে হত্যা করেছে। গত ১৫ বছরে তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এমনকি ২০০৮ সালেও দলটি কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে।

তিনি বলেন, অধিকতর গণতন্ত্রের জন্য সংস্কার প্রয়োজন এবং সবাইকে ধৈর্য ধরতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. আলী রিয়াজ বলেন, শেখ হাসিনার সরকার মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছে। এক ব্যক্তির নিয়ম কানুন প্রতিষ্ঠায় প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ