1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ

কানাডায় জিনান আরিফের সাফল্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২
  • ১৬৫ Time View

শুধু দেশে নয়, দেশের বাইরের বাঙ্গালীরাও সংস্কৃতির চর্চা করে থাকে নানাভাবে। বিশেষত আমেরিকা, লন্ডন, জাপান ও কানাডার বাঙ্গালিরা বাংলা সংস্কৃতির চর্চা করেন নিয়মিত।

তারা যথাসাধ্য চেষ্টা করেন নানান ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে নাচে গানে ফুটিয়ে তোলার।

গত ১৪ অক্টোবর কানাডার ওন্টারিও প্রদেশের হ্যামিলটন শহরে `শ্বাশত বাংলা` পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোজ্ঞ সঙ্গীত সাংস্কৃতিক সন্ধ্যা।

বাংলাদেশের বৈচিত্রময় ঋতু নিয়ে নিবেদিত গীতি-নৃত্য সমৃদ্ধ `বাংলাদেশ ও আমার বাংলাদেশ` আলেখ্যানুষ্ঠানটি প্রাণভরে উপভোগ করেন হলভর্তি বাঙ্গালি দর্শক।

স্থানীয় শিশুশিল্পীরা নাচে-গানে প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে শিশুশিল্পী জিনান আরিফ সারং রাগের উপর নজরুল সঙ্গীত গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করে তোলে।

অনুষ্ঠানের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে জিনান আরিফ সংগীত, আবৃত্তি ও যন্ত্র সংগীতসহ তিনটি বিভাগে প্রথম স্থান অধিকার করে।

হলভর্তি দর্শক জিনান আরিফের এই সাফল্যকে মুহুমুর্হু করতালি দিয়ে স্বাগত জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ