1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

৩২,৫২০ ডলারে মানুষের ডিম!

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ অক্টোবর, ২০১২
  • ৯৭ Time View

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শিনজেনে মানুষের ডিম্বাণু নিয়ে চলছে রমরমা ব্যবসা। এক একটা ডিম্বাণু বিক্রি হচ্ছে ৩২ হাজার ৫২০ ডলারে!

প্রদেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত আছেন কিছু লাইসেন্সবিহীন চিকিৎসক। তারা কিশোরীদের কাছ থেকে এসব ডিম্বাণু সংগ্রহ করে থাকেন।

ওই চিকিৎসকেরা ডিম্বাণু সংগ্রহ এবং একে নিষিক্তকরণ থেকে শুরু করে বন্ধ্যা নারীর জরায়ুতে তা প্রতিস্থাপন পর্যন্ত পুরো কাজটি করেন। এক্ষেত্রে অবশ্য ওই ক্লায়েন্টের স্বামীকেই শুক্রাণু দেওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়।

স্বাস্থ্য বিভাগ বলছে, ডিম্বাণু সংগ্রহের জন্য ডোনারের ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের করে আনতে অস্ত্রোপচার করতে হয়। আর এ প্রক্রিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এমনকি একজন কিশোরীর স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

আর এই ডিম্বাণু বিক্রি করে যে অর্থ পাওয়া যায়, তার মাত্র ১০ থেকে ২৫ শতাংশ পেয়ে থাকেন ডিম্বাণু দানকারী কিশোরী।

ক্রেতাদের মধ্যে আবার পছন্দ অপছন্দের ব্যাপার আছে। কেনার সময় তারাই বলে দেয়, কেমন কিশোরীর ডিম্বাণু তাদের চাই।

উল্লেখ্য, চীনে মানুষের ডিম্বাণু সংগ্রহ এবং বিক্রয় নিষিদ্ধ। আর ইতোমধ্যে এমন অনেক অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ