1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আমরা টেকনোলজির সাড়ে ১৪ শতাংশ দরপতন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২
  • ১৬১ Time View

সপ্তাহের চতুথ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১৫২টির দাম কমেছে এবং ৯৮টির বেড়েছে। আর দাম কমা কোম্পানিগুলোর মধ্যে এদিন আমরা টেকনোলজির শেয়ারের দাম সর্বোচ্চ ১৪ দশমিক ৭৬ শতাংশ কমে টপ লুজারের শীর্ষ অবস্থানে চলে আসে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া বুধবার তৃতীয় আইসিবি কোম্পানির শেয়ারের দাম ৭ দশমিক ৯১ শতাংশ কমে টপ লুজারের দ্বিতীয় অবস্থানে রয়েছে।

দিনভর আমরা টেকনোলজির শেয়ার সর্বোচ্চ ৬৭ টাকায় এবং সবর্নিম্ন ৬২ দশমিক ১ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ শেয়ারের সর্বশেষ দাম ছিল ৭৩ দশমিক ৮ টাকা। সুতরাং এক কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের দাম প্রায় ১১ টাকা কমেছে।

দাম কমার ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- আমরা টেকনোলজি ১৪ দশমিক ৭৬ শতাংশ, তৃতীয় আইসিবি ৭ দশমিক ৯১ শতাংশ, ইনফরমেশন সাভিস লি. ৬ দশমিক ৬৩ শতাংশ, মর্ডান ডায়িং ৫ দশমিক ৬৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্স ৪ দশমিক ৩২ শতাংশ, আইসিবি ফার্স্ট এনআরবি ৪ দশমিক ২০ শতাংশ, ইউনাইটেড এয়ারওয়েজ ৪ দশমিক ১৮ শতাংশ, এবিবি ফার্স্ট মি. ফান্ড ৩ দশমিক ৯৬ শতাংশ, তাল্লু স্পিনিং ৩ দশমিক ৯০ শতাংশ এবং দেশ গার্মেন্টস ৩ দশমিক ৮৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ