1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

৯৬ বছর বয়সে পিতা হলেন ভারতীয় এক কৃষক!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২
  • ১৫৩ Time View

বিভিন্ন খেলাধুলায় মাঝে মাঝেই নিজের রেকর্ড ভাঙার কথা শোনা যায়। এবার সে তালিকায় যুক্ত হলো নতুন একটি নাম- রামজিৎ রাঘব। অবশ্য কোন খেলায় নয়, নিজের রেকর্ড তিনি ভঙ্গ করেছেন সবচেয়ে বেশি বয়সে বাবা হওয়ার দিক দিয়ে! দুই বছর আগে সবচেয়ে বেশি বয়সে বাবা হওয়ার রেকর্ড অর্জন করেছিলেন তিনি, এবার সেটিও ভাঙলেন ৯৬ বছর বয়সে আরেক পুত্রসন্তানের জন্ম দিয়ে।

২.১৪ কেজি ওজনের দ্বিতীয় এই সন্তানটির জন্মের সময় স্ত্রী শকুন্তলার পাশেই ছিলেন রামজিৎ।

প্রাক্তন এই পালোয়ান এর আগে ২০১০ সালে বিক্রমজিৎ নামে তাঁর প্রথম পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন। তখন তাঁর স্ত্রী শকুন্তলার বয়স ছিলো ৬০ বছর।

২০১১ সালে দ্য সান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পিতৃত্বের শেষ প্রান্তে পৌঁছে যাওয়ায়  দ্বিতীয় কোন সন্তান নিতে চান না তিনি।

কিন্তু গত মঙ্গলবার জানান, দুটি সুস্থ সন্তানের জন্ম দিতে পেরে নিজেকে ভাগ্যবান ও সুখী মনে করছেন তিনি।

এই কৃ্ষক দম্পতি ভারতের হরিয়ানা রাজ্যের খারখোড়া জেলায় বসবাস করেন। ক্ষেতে কাজ করে প্রতি মাসে সাড়ে ৪ হাজার টাকার মতো আয় করেন রামজিৎ।

তবে নিজেকে আরও সন্তান জন্মদানে সক্ষম বলে মনে করেন রামজিৎ। এর জন্য দুধ, মাখন ও বাদাম খাওয়ার অভ্যাসকেই তিনি কৃতিত্ব দেন।

তিনি বলেন, “আমি আমার স্ত্রীকে জানিয়েছি, আর কোন সন্তান নয়। তাদের ব্যয়ভার বহন করার সামর্থ্য আমাদের নেই। আমি চাই আমার ছেলেরা স্কুলে গিয়ে পড়াশোনা করুক”।

সন্তানদের প্রয়োজন মেটাতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ