1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ নিয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে উন্নয়নের নামে চরম দুর্নীতি হয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ সংসদ ইনসাফভিত্তিক হলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব : জামায়াত আমির পূর্বাচলে শুরু ১৭তম এশিয়া ফার্মা এক্সপো-২০২৬, অংশ নিচ্ছে ২০টির বেশি দেশের ৪০০ প্রতিষ্ঠান ১/১১ -এর ঘটনায় জড়িত কেউ ছাড় পাবেন না: চিফ প্রসিকিউটর তাড়াশে জব্দ পেট্রোল বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন ইউএনও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না : বিদ্যুৎমন্ত্রী আট দিনেই ২ কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

এবার এআই চ্যাটবট যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৬০ Time View

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটার মালিকানাধীন সাইটটি। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই নতুন সব ফিচার যুক্ত করছে তারা। এবার এআই চ্যাটবট যুক্ত হচ্ছে এই প্ল্যাটফর্মে।
অর্থাৎ এআইয়ের সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে ইউজার নির্দেশ দিলে ছবি এঁকে দেবে এআই বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, কৃত্রিম এই বুদ্ধিমত্তা ইউজারের পছন্দমতো বানিয়ে দেবে নতুন নতুন স্টিকারও।
মেটার পক্ষ থেকে চলতি বছরের সেপ্টেম্বরে এই ফিচার নিয়ে একটা স্ক্রিনশট শেয়ার করা হয়েছিল, করেছিলেন মেটার কর্মকর্তা খোদ মার্ক জুকারবার্গই, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। সেই সময়ে তিনি জানিয়েছিলেন যে হোয়াটসঅ্যাপের এই এআই চ্যাটবট ফিচার এখনো রয়েছে পরীক্ষাধীন পর্যায়ে, ইউএসএর নির্দিষ্ট কিছু ইউজারের মধ্যেই তা সীমিত রাখা হয়েছে।
ওয়েবিটাইনফো জানানো হয়েছে এই ফিচার অ্যাপে এসে গিয়েছে। ব্যবহারকারীদের সুবিধার জন্য একটা নতুন বাটনও নিয়ে আসা হয়েছে। এর আগে তা রাখা হয়েছিল কন্ট্যাক্ট লিস্টের মধ্যে, অনেকের পক্ষেই খুঁজে বের করে তা ব্যবহার করা ছিল অসুবিধাজনক।
ফলে এবার তা নিয়ে আসা হয়েছে একেবারে প্রকাশ্যে, নিউ চ্যাট সেগমেন্টে। ডানপাশে নিচের দিক করে এই চ্যাট বাটন থাকবে বলে জানা যাচ্ছে। আকার হবে চৌকো, তাকে ঘিরে থাকবে নানা রঙের এক বৃত্ত। সেখানে ক্লিক করলেই শুরু হবে মেটা এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথন, যে কোনো জিজ্ঞাসা করলে উত্তর দেবে।
এই ফিচার আপাতত রয়েছে হোয়াটসঅ্যাপের সর্বশেষ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৪.২৬ ভার্সনে, অ্যাপ সেই মতো আপডেট করে নিলেই হল। তবে আপডেটের পরেও যদি এই বাটন দেখতে পাওয়া না যায় বা তা ঠিকমতো কাজ না করে, হতাশ হওয়ার কিছু নেই। সবে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে, সবার কাছে পৌঁছতে কিছু সময় তো লাগবে!
খবর ইন্ডিয়া টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ