1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক চাপের মুখে কোন দিকে যাবে ইসরায়েলের পরিস্থিতি? ভুয়া বিল দেখিয়ে রেলওয়ের ৯৭ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা সাংবাদিক এনামুল হকের সুস্থতা কামনায় বিএফইউজে-এমইউজে খুলনা … আগামী ১৯ নভেম্বর খুলনা প্রতিবন্ধি সংস্থার নির্বাচন আওয়ামী লীগ আখ্যা দিয়ে সিপিবি কার্যালয়ে হামলা হঠাৎ যে দেশে স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৯ হাজার টাকা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ফিজিকে হারাল বাংলাদেশ আন্দালুসিয়ায় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো’: বাণিজ্য সম্প্রসারণের আশা ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু ভারপ্রাপ্ত থেকে এনবিআরের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন আহসান হাবিব

লালপুরে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী পটলকে অবাঞ্ছিত ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ অক্টোবর, ২০১২
  • ১৭৬ Time View

বিএনপির কেন্দ্রীয় নেতা নাটোর-১ আসনের (লালপুর- বাগাতিপাড়া) সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে লালপুর উপজেলা বিএনপি।

শনিবার রাত ৮ টার দিকে লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির এক মতবিনিময় সভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় ।

মতবিনিময় সভায় গোপালপুর পৌরসভার মেয়র মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে আহ্বায়ক ও বাগাতিপাড়া উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফাকে সদস্য সচিব করে  ১০১ সদস্যের বিএনপি রক্ষা কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে মঞ্চুরুল ইসলাম জানান, সভায় পটলের প্রভাব বলয়মুক্ত বিএনপির কমিটি গঠনের লক্ষে আগামী নভেম্বরে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা বিএনপির সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ৭ দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে বলে তিনি জানান।

তিনি আরও জানান, ফজলুর রহমান পটল এলাকায় আসেন না, দলীয় কোনো কাজে অংশ নেন না। ঢাকায় বসে গ্রুপিং করেন।

সভায় পটলের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, সবার মতামতের তোয়াক্কা না করে দলের জন্য ক্ষতিকর একক সিদ্ধান্ত, দলের নেতাকর্মীদের মধ্যে কোন্দল সৃষ্টিসহ সংগঠনের শৃঙ্খলাবিরোধী গুরুতর নানা অভিযোগ আনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ