1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিউ ক্রিকেট,বেসিক,এস এস ও শতাব্দী ক্রিকেট একাডেমির জয় চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মশালায় অংশ নিল আর্ক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব সি কুইনের মানবিক উদ্যোগ ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১১ চিকিৎসাকর্মী নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় স্বাস্থ্যসেবার ব্যবস্থাকে লক্ষ্য করে ৩৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় কর্তব্যরত ১১ জন চিকিৎসাকর্মী নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

একটি বিবৃতিতে সংস্থাটি বলেছে, গাজায় অবকাঠামোর ক্ষতির কারণে মাঠে জরুরি মেডিকেল টিমের কাজ বাধাগ্রস্ত হয়েছে। ইসরায়েলের হামলায় স্বাস্থ্য সুবিধা দেওয়ার ১৯টি কাঠামো এবং ২০টি অ্যাম্বুলেন্সের ক্ষতি হয়েছে।

গাজায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির কাছে মাত্র কয়েক ঘণ্টার বিদ্যুৎ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে তাদের জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। আর জ্বালানি ফুরিয়ে গেলে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিতে হবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হবে রোগীদের, বিশেষ করে যাদের অস্ত্রোপচারের প্রয়োজন, ইনকিউবেটরে বাচ্চা রেখে যত্নের প্রয়োজন।

এদিকে, গাজা উপত্যকা লক্ষ্য করে ৬ হাজার বোমা ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে, এসব বোমার ওজন প্রায় ৪ হাজার টন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত এক হাজার ৫৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৫০০টি শিশু এবং ২৭৬ জন নারী রয়েছে। আহত হয়েছেন ছয় হাজার ৬১২ জন।

সূত্র : বিবিসি, আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ