1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

ইসরায়েলে ভূপাতিত ড্রোনটি হিজবুল্লাহর:নাসরুল্লাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ অক্টোবর, ২০১২
  • ১০৫ Time View

গত সপ্তাহে ইসরায়েলি ভূখন্ডে ভূপাতিত অজ্ঞাত ড্রোনটি হিজবুল্লাহর পাঠানো বলে দাবি করেছেন লেবাননভিত্তিক শিয়া গোষ্ঠীটির প্রধান শেখ হাসান নাসরুল্লাহ।

ইরানের তৈরি ড্রোনটি লেবাননে সংযোজিত বলে বৃহস্পতিবার লেবাননের একটি টেলিভিশনে প্রচারিত সাক্ষাতকারে জানান তিনি।

এ প্রসঙ্গে নাসরুল্লাহ বলেন, “একটি ‍অত্যাধুনিক বিমান লেবানন থেকে পাঠানো হয়েছিলো। এটি শত্রু এলাকা প্রবেশের পূর্বে সমুদ্রের উপর দিয়ে কয়েকশ’ কিলোমিটার উড্ডয়ন করে।”

ভূপাতিত হওয়ার আগে ড্রোনটি ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার উপর দিয়ে ভ্রমন করে বলে জানান তিনি।

তবে এটিই প্রথম বা শেষ পাঠানো ড্রোন নয় বলে উল্লেখ করেন তিনি। হিজবুল্লাহর কাছে থাকা ড্রোন ইসরায়েলের বিভিন্ন অংশে প্রবেশ করতে সক্ষম বলে এ সময় দাবি করেন তিনি।

‌উল্লেখ্য, ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চল‍ার সময়ও লেবানন থেকে ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন পাঠিয়েছিলো লেবাননের প্রতিরোধ শিয়া প্রতিরোধ গোষ্ঠীটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ