1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

অভিনেতা হিল্লোল, নওশীন ও সারিকাকে বয়কট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ অক্টোবর, ২০১২
  • ১৬৯ Time View

শিষ্টাচার বহির্ভুত আচরণ করার দায়ে অভিনেতা হিল্লোল, অভিনেত্রী নওশীন ও সারিকাকে তিন মাসের জন্য বয়কট করেছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ নভেম্বর ২০১২ থেকে ১ ফেব্রুয়ারি ২০১৩ পর্যন্ত তাদের বয়কট করা হবে।

অ্যাসেসিয়েশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির গত ৩০ আগস্টের সভায় অভিনেতা হিল্লোল, অভিনেত্রী  নওশীন ও সারিকাকে তিন মাসের জন্য বয়কট করার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়।

এর আগে গত ১২ জুলাই চ্যানেল টোয়েন্টিফোরের ‘ডাইন আউট উইথ আস’ অনুষ্ঠানে ওই তিন শিল্পী ইলেক্ট্রনিক মিডিয়ার সিনিয়র শিল্পী ও কলাকুশলীদের সম্পর্কে অবজ্ঞাসূচক এবং নাট্যপরিচালক ও প্রযোজকদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এরপর প্রডিউসারস এসোসিয়েশন অভিযুক্ত শিল্পীদের সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ২৯ জুলাই পৃথক পত্র দেয়। কিন্তু ৩০ আগস্ট পর্যন্ত তারা কোনো জবাব দেননি।

এরপরই এসোসিয়েশনের কার্যকরী কমিটি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত কার্যকরী করার আগে শেষবারের মতো তাদের  ৩১ আগস্ট আরেকটি চিঠি দিয়ে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।

প্রতিটি পত্রের অনুলিপি অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট টেলিভিশন কর্তৃপক্ষকেও দেওয়া হয়। কিন্তু এরপরও তারা কোনো প্রত্যুতর করেননি।

এর পরিপ্রেক্ষিতে ৩০ আগস্টের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত তিন অভিনয় শিল্পীকে তিন মাসের জন্য কোনো নাটক বা অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর ২০১২ থেকে ১ ফেব্রুয়ারি ২০১৩ পর্যন্ত বলবৎ থাকবে।

অভিযুক্ত এই তিন শিল্পীর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরী করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে প্রডিউসারস এসোসিয়েশন। বিবৃতিতে স্বাক্ষর করেছেন সংগঠনের সভাপতি নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক তারিক আনাম খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ