1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক চাপের মুখে কোন দিকে যাবে ইসরায়েলের পরিস্থিতি? ভুয়া বিল দেখিয়ে রেলওয়ের ৯৭ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা সাংবাদিক এনামুল হকের সুস্থতা কামনায় বিএফইউজে-এমইউজে খুলনা … আগামী ১৯ নভেম্বর খুলনা প্রতিবন্ধি সংস্থার নির্বাচন আওয়ামী লীগ আখ্যা দিয়ে সিপিবি কার্যালয়ে হামলা হঠাৎ যে দেশে স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৯ হাজার টাকা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ফিজিকে হারাল বাংলাদেশ আন্দালুসিয়ায় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো’: বাণিজ্য সম্প্রসারণের আশা ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু ভারপ্রাপ্ত থেকে এনবিআরের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন আহসান হাবিব

সেনবাগে বিএনপি থেকে অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২
  • ১৬৩ Time View

নোয়াখালী সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী মঙ্গলবার রাতে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

মোহাম্মদপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সফি উল্যাহ মানিকের নেতৃত্বে ওই ইউনিয়নের অর্ধ-শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগদান করেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. দলিলুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগের যোগ দেন।

মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জিয়া উদ্দিনের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মো. দলিলুর রহমান।

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল হকের পরিচানায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খোকন, সাবেক ছাত্রনেতা গোলাম কবির, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আজিম চৌধুরী মানিক, কাবিলপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক লিটন ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন চৌধুরী বাবু প্রমূখ।

সফি উল্যাহ মানিক জানান, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী নয়। আ.লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী হওয়ায় এ দলে যোগ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ