1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

স্বস্তিকার স্বীকারোক্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৮৩ Time View

এই মুহূর্তে সিরিয়াল এবং সিনেমার কাজে সমানভাবে সমতা রাখছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সমাজমাধ্যমে নিজের ছবি দিলেন অভিনেত্রী। তার পরেই ইন্ডাস্ট্রিতে নতুন জল্পনা শুরু। ইন্ডাস্ট্রির অন্দরে অনেকেরই ধারণা হয়েছে যে, রাজ চক্রবর্তীর সঙ্গে স্বস্তিকা নাকি ছবি করতে চলেছেন। সত্যিই কি তেমন কোনও পরিকল্পনা রয়েছে?
রাজের সঙ্গে নিজের একটি নিজস্বী ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্বস্তিকা। সঙ্গে লিখেছেন, স্বস্তিকা দত্তের অভিনেত্রী হয়ে ওঠার নেপথ্য কারণ। আসলে রাজ্য সরকারের টেলি অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠানের অংশ ছিলেন স্বস্তিকা। সেখানেই রাজের সঙ্গে ছবিটি তুলেছেন তিনি। রাজের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে প্রথম সুযোগ পেয়েছিলেন স্বস্তিকা।

রাজ পরিচালিত এবং ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমাতে অভিনয় করেন স্বস্তিকা। সিনেমাতে কৌশানী মুখোপাধ্যায়ের বান্ধবীর চরিত্রে দর্শক তাকে দেখেছিলেন।
স্বস্তিকা বললেন, আমার নামের পাশে অভিনেত্রী শব্দটা বসানোর জন্য রাজদা অন্যতম কারণ। উনি সুযোগ না দিলে তো অভিনয়ে আসতে পারতাম কি না, সেটাই জানি না। হয়ত আরও সময় লেগে যেত।
কিন্তু রাজের সঙ্গে ছবি দেখে পরিচালকের সঙ্গে তার নতুন কাজ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। স্বস্তিকা হেসে বললেন, বহু দিন পরে রাজদা অনুষ্ঠানে আমাদের পারফরম্যান্স পরিচালনা করলেন। পুরনো দিনের কাজ নিয়ে কথা হল। এর বেশি কিছু নয়।
তবে রাজ চাইলেই যে তার সিনেমাতে অভিনয় করতে তিনি রাজি, সে কথাও স্পষ্ট করলেন স্বস্তিকা।
এই মুহূর্তে সিরিয়াল ছাড়াও নতুন কাজ নিয়ে আলোচনার মধ্যে রয়েছেন স্বস্তিকা। আগামী মাসে শুরু করবেন একটি নতুন ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজের শুটিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ