1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

অস্ট্রেলিয়ার পর চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ইংল্যান্ডের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৮৩ Time View

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। অবসর ভেঙে বিশ্বকাপের দলে ফিরেছেন বেন স্টোকস। বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক দলটি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও অংশ নেবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসিবি জানায় বলা হয়েছে, এ দলটিই বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ভারতে নিয়ে যাওয়ার ইচ্ছা তাদের। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ২৭ সেপ্টেম্বর।
বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক দ্ল থেকে বাদ পড়েছেন ব্যাটার হ্যারি ব্রুক ও বেন ডাকেট। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন গুস আতকিনসন। অন্যদিকে, পুরোপুরি ফিট না হওয়ায় দলে সুযোগ মেলেনি জোফরা আর্চারের।
এদিকে, বিশ্বকাপের দলে স্টোকসের ফেরা সম্পর্কে ইংল্যান্ডের পুরুষ দলের নির্বাচক লুক রাইট বলেন, ‘সাদা বলে আমাদের যে মেধা সেটিরই প্রমাণ দুইটি শক্তিশালী দল ঘোষণা করা। স্টোকসের ফিরে আসার মাধ্যমে তার ম্যাচ জেতানোর সামর্থ্য ও নেতৃত্বের গুণ সেখানে বাড়তি কিছু যোগ করবে। আমি নিশ্চিত প্রতিটি সমর্থক ইংল্যান্ডের ওয়ানডে জার্সিতে তাকে ফিরতে দেখাটা উপভোগ করবে।’
বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক দল
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ