1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রাহুল গান্ধীকে বিয়ের ইচ্ছা শার্লিনের!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৮৬ Time View

ভরা সভায় প্রকাশ্যেই দিন কয়েক আগে রাহুল গান্ধীকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন ভারতের প্রাক্তন রেলমন্ত্রি লালুপ্রসাদ যাদব। হাজার হলেও তিনি বর্তমানে রাজনৈতিক দুনিয়ার মোস্ট এলিজিবল ব্যাচেলর। নেটপাড়াতেও পাপ্পু নামে কম ঠাট্টা, বিদ্রুপের শিকার হতে হয় না তাকে।
এবার বলিপাড়ার বিতর্কিত নায়িকা শার্লিন চোপড়া রাহুল গান্ধীকে বিয়ের ইচ্ছেপ্রকাশ করলেন। ক্যামেরার সামনে খুল্লামখুল্লা অবতারের জন্য তিনি বেজায় জনপ্রিয়। তবে কয়েক বছর পর্দায় দেখা না দিলেও খবরের শিরোনামে এসেছেন নানা বিতর্কের জন্য। কখনও রাখি সাওয়ান্তের সঙ্গে বিবাদের জেরে, আবার কখনওবা রাজ কুন্দ্রার পর্নকাণ্ডে নাম জড়িয়ে চর্চায় থেকেছেন।
সম্প্রতি বান্দার ব্যান্ডস্ট্যান্ডে পাপ্পারাজিদের মুখোমুখি হন শার্লিন চোপড়া। সেখানেই বিয়ে সম্পর্কিত প্রশ্নের মুখে পড়েন। তাকে প্রশ্ন করা হয়, আপনি কি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ে করতে রাজি হবেন?
সবাইকে অবাক করে দিয়ে শার্লিন যা উত্তর দেন, তা শুনলে হতবাক হয়ে যাবেন আপনিও। বললেন, ‘অবশ্যই বিয়ে করতে চাই রাহুল গান্ধীকে। কিন্তু বিয়ের পর পদবি বদলাব না।’
আসলে সংসদ পদ খোয়ানোর পর সম্প্রতি সেই আসন ফিরে পেয়েছেন রাহুল। তাই নিত্যদিন খবরের শিরোনামে থাকছেন তিনি। আর সেই প্রেক্ষিতেই পাপ্পারাজিরা শার্লিনকে ওই প্রশ্ন করেন।
এদিকে একতা কাপুরের হাত ধরেই পর্দায় ফের পুনর্জন্ম হতে চলেছে শার্লিন চোপড়ার। অভিনেত্রী নিজেই এমনটা দাবি করেছেন। পরবর্তী প্রজেক্ট ‘পৌরুষপুর-টু’ দিয়েই বিরতির পর কাজে ফিরছেন বলিপাড়ার বোল্ড নায়িকা।
কিডনির অসুখে ভুগে কাজ থেকে সরে গিয়েছিলেন। চিকিৎসকরা বলেছিলেন, তিন মাসের বেশি বাঁচবেন না তিনি। তবে মনে জেদ চেপেই অসুখের সঙ্গে লড়াই করে ফিনিক্স পাখির মতো ফিরে এসেছেন শার্লিন চোপড়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ