1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

প্রকাশ্যে কারিনাকে নিয়ে সমালোচনায় ‘ইনফোসিস’ প্রধান

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১০৬ Time View

জীবনের অনেক ঘটনা চাইলেও যে ভোলা যায় না, সে প্রমাণ আবারও মিলল। সম্প্রতি ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ‘ইনফোসিস’-এর কর্ণধার নারায়ণ মূর্তি প্রকাশ্যে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ব্যবহার নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন; যে ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটিতে আবার মন্তব্য করেছেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। তিনি লেখেন, “একদম ঠিক বলেছেন।” সঙ্গে আবার দিয়েছেন হাততালির বেশ কিছু ইমোজি। বলি ইন্ডাস্ট্রির অন্দরের খবর, সুজানের সঙ্গে কারিনার সম্পর্ক এত বছর পরেও ঠিক হয়নি। ২০০১ সাল থেকে পরপর বেশ কিছু ছবিতে কারিনার সঙ্গে জুটি বেঁধেছিলেন সুজানের সাবেক স্বামী হৃতিক। শোনা যায়, একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অপরকে নাকি মন দিয়ে ফেলেছিলেন তারা। যা নিয়ে রোশন পরিবারে হয়েছিল তুমুল অশান্তিও। সুজানের এই মন্তব্য সেই ঘটনারই ফল বলে মনে করছেন অনেকে।

কিন্তু লন্ডনের বিমানে সহযাত্রী কারিনার ব্যবহারে কেন বিরক্ত হয়েছিলেন নারায়ণ? কী ঘটেছিল? ইনফোসিস কর্তা বলেন, ”আমি একবার লন্ডন থেকে দেশে ফিরছিলাম। ওই বিমানে আমার পাশের আসনেই বসেছিলেন কারিনা কাপুর। অনেক অনুরাগীই তার কাছে এসে হাই-হ্যালো বলছিলেন। কিন্তু কারিনা যেন তাতেও বিরক্ত হচ্ছিলেন। কাউকে কোনও উত্তরই দেওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি। আমি এমন ব্যবহার দেখে একটু অবাকই হয়েছিলাম। আমার কাছেও কয়েকজন যাত্রী এসেছিলেন, আমি সবার সঙ্গেই কথা বলেছিলাম। অনুরাগীরা এটুকুই তো আশা করেন তারকাদের কাছে।”

স্ত্রী সুধা মূর্তি তাকে বোঝানোর চেষ্টা করলেও তাতে কাজ বিশেষ হয়নি। সুধা বলেন, ”কারিনার তো কয়েক লাখ অনুরাগী আছে! এমন চলতে থাকলে উনি তো ক্লান্ত হয়ে পড়বেন।” তবে তাতে মন গলেনি নারায়ণ মূর্তির। তিনি পাল্টা বলেন, ”সেটা সমস্যা নয়। সমস্যা হলো, কেউ যখন স্নেহ, ভালবাসা বা শ্রদ্ধা প্রকাশ করেন, উল্টো দিকের মানুষেরও তখন উচিত, তা ফেরত দেওয়া।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ