1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

আমি এখন পুরুষদের ভয় পাই : সোহানা সাবা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৭২ Time View

নাটক ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে একটা সময় খানিকটা জনপ্রিয়তা পেয়েছিলেন। অভিনয় করেছিলেন কলকাতার সিনেমাতে। যদিও এখন তাকে নিয়মিত অভিনয়ে দেখা যায় না। অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতায় ঢুঁ মারলে বোঝা যাবে, আজকাল ভ্রমণ করেই দিন কাটছে তার।
দীর্ঘদিন ধরে ‘সিঙ্গেল মাদার’ সোহানা সাবা। পরিচালক মুরাদ পারভেজের সঙ্গে বিচ্ছেদের পর তার দ্বিতীয় বিয়ের খবর শোনা যায়নি।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে নিজের অভিনয়, ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন সাবা। কথায় কথায় জানান, তিনি পুরষদের ভয় পান।
সাবার কথায়, ‘আমি এখন পুরুষদের ভয় পাই। পুরো পৃথিবীতে সত্যিই কি আমার জন্য এরকম কোনো মানুষ আছে, যার সঙ্গে নিশ্চিন্তে বাকিটা জীবন কাটাতে পারব? যদি এরকম কেউ থেকে থাকে আর তার সঙ্গে আজ দেখা হয়ে যায়, তাহলে কালই তাকে বিয়ে করে ফেলতাম।’

চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে সোহানা বলেন, “আমার অভিনীত প্রথম সিনেমা ‘আয়না’ এটি নির্মাণ করেছিলেন দেশের অন্যতম প্রধান নায়িকা কবরী। সেসময় বাবাকে কথা দিয়েছিলাম, একটি মাত্র সিনেমা করব। ২০০৪ সালের কথা। এফডিসি তখন রমরমা। আমার বাবার খুব ভালো লাগে। বাবা তখন বলেছিলেন ‘আয়না’ করো, এরপর আর না। তখন কাটপিসের ব্যাপক ভয় ছিল। এফডিসিতে মাত্র আট দিন শুটিং করেছিলাম আমি। সেইসঙ্গে ওই আট দিনেই ২২টি চলচ্চিত্রে কাজের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু একটিও আমি করিনি। আসলে ওই মুহূর্তে আর কোনো সিনেমা করার কথা ভাবিনি। শুধু মনে হয়েছিল, একটি সিনেমাই ভালোভাবে শেষ করব।”
শিগগিরই মুক্তি পাবে সোহানা সাবা অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘অসম্ভব’। এটি নির্মাণ করেছেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ