1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছে: জিএম কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ অক্টোবর, ২০১২
  • ১৫৩ Time View

বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেছেন, বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছে। চীনের মতো বৃহৎ অর্থনৈতিক শক্তি বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানি করছে। চীন তাদের বিভিন্ন শিল্প কারখানার শাখা বাংলাদেশে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে।

রোববার মেট্রোপলিট্যান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) মিলনায়তনে ‘বাংলাদেশে বাণিজ্যের সুবিধা: সীমাবদ্ধতা ও সমাধানের উপায়’ র্শীষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমসিসিআই এ আলোচনা সভার আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি প্রাইভেট সেক্টর। সরকার প্রাইভেট সেক্টরকে সহযোগিতা করার জন্য সব রকম পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সব রকম সিদ্ধান্ত নিয়ে থাকে। এ মন্ত্রণালয় ব্যবসায়ীদের যে কোন মতামত গুরুত্বের সাথে বিবেচনা করে।

এমসিসিআই সভাপতি মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাণিজ্য সচিব গোলাম হোসাইন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান শাহাব উল্লাহ, পলিসি রিচার্স ইন্সটিটিউট (পিআরআই) এর ড. সিদ্দিক আহমেদ, বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট (বিএফটিআই) এর ড. মজিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্যারিফ কমিশনের ডেপুটি চিফ রমা দেওয়ান।

রমা দেওয়ান বলেন, দেশের ব্যবসার উন্নতির জন্য সর্বক্ষেত্রে পর্যাক্রমে অটোমেশনের ব্যবস্থা করতে হবে। সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ