1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

কলাবাগানে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ অক্টোবর, ২০১২
  • ১৩১ Time View

রাজধানীর কলাবাগানে মো. মিজানুর রহমান খান রাজিব (৩০) নামে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার রাত সাড়ে আটটার দিকে ৮ গ্রিন রোড স্টাফ কোয়ার্টারের বাসায় ঢোকার মুখে তাকে গুলি করা হয়।

তার ছোট ভাই মনজুরুল রাশেদ খান সজিব বলেন, “আমার ভাই কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি ক্যান্ডিডেট। আজ (রোববার) রাত আনুমানিক সাড়ে আটটায় তিনি বিএনপির পার্টি অফিস থেকে ফিরে বাসায় ঢোকার মুখে আগে থেকে ওঁত পেতে থাকা স্থানীয় যুবলীগ নেতা মইন, সুমন ও আদিলসহ কয়েকজন তাকে লক্ষ করে গুলি ছোঁড়ে। গুলি তার বাম পাঁজরে বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখানে তার চিকিৎসা চলছে।

রাজনৈতিক কারণে হত্যার জন্য তার ভাইকে গুলি করা হয়ে থাকতে পারে বলেও দাবি করেন সজিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ