1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

বিমানবন্দরে গাঁজাসহ গ্রেপ্তার জিজি হাদিদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১১০ Time View

আকর্ষণীয় পোশাক ও দুরন্ত র‌্যাম্পওয়াকের কারণে বরাবরই চর্চায় থাকেন আমেরিকার অন্যতম জনপ্রিয় মডেল জিজি হাদিদ। তবে এবার ভিন্ন এক কারণে খবরের শিরোনামে উঠে এসেছে তার নাম। সম্প্রতি বিমানবন্দরে গাঁজাসহ জিজি হাদিদকে গ্রেপ্তার করেন পুলিশ।

চলতি মাসের শুরুতে ‘প্যারিস ফ্যাশন উইক’র কারণে ফ্রান্সে উড়াল দেন জিজি। অনুষ্ঠানটিতে অংশগ্রহণও করেছিলেন তিনি। কিন্তু কেম্যান আইল্যান্ডস থেকে আমেরিকায় ফেরার পথে বিমানবন্দরে গাঁজাসহ ধরা পড়েন এই মডেল। এ সময় তার সঙ্গে ছিলেন খুব কাছের বান্ধবী লিয়া নিকোল ম্যাকার্থি। তাদের কাছে খুব বেশি পরিমাণেই মাদক ছিল বলে জানা গেছে। বিদেশ থেকে আমেরিকায় মাদক পাচার করার সন্দেহে তাদের গ্রেপ্তার করেন পুলিশ।

জানা গেছে, মাথাপিছু এক হাজার আমেরিকান ডলার জরিমানা দিয়ে হাজতবাস থেকে রেহাই পান জিজি ও লিয়া। এর আগেও ২০১৫ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’র একটি অনুষ্ঠানে কোকেনের নেশা করার অভিযোগ উঠেছিল জিজির বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন এই সুপারমডেল।
এ ছাড়া ব্যক্তিগত জীবনের কারণেও একাধিক বার চর্চায় উঠে এসেছেন জিজি। হলিউডে কানাঘুষা রয়েছে, ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। একাধিক বার একসঙ্গে দেখাও গেছে জিজি-লিওনার্দোকে। তবে কখনোই নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি এই দুই তারকা।

এর আগে ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’র প্রাক্তন সদস্য জায়ান মালিকের সঙ্গে ছয় বছর প্রেমের সম্পর্কে ছিলেন জিজি। তাদের একটি সন্তানও রয়েছে, যার বয়স আড়াই বছর।
সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ