1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

ফৌজদারী আইন সংশোধন হলে কয়েদি কমে যাবে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ অক্টোবর, ২০১২
  • ১৪৯ Time View

ফৌজদারী আইন সংশোধন হলে কারাগারে কয়েদির সংখ্যা কমে যাবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

শনিবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১১৭ তম সিনিয়র সহকারী জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও সম পর্যায়ের কর্মকতাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

সংসদের আগামী অধিবেশনে ফৌজদারী কার্যবিধি সংশোধনী আইন বিল উত্থাপিত হবে উল্লেখ করে শফিক আহমেদ বলেন, “এ আইন পাশ হলে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি হবে। এতে দীর্ঘদিন বিনা বিচারে যারা কারাবাস করছেন তাদের সংখ্যাও কমে আসতে থাকবে।“

তিনি বলেন, “মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে এরই মধ্যে দেওয়ানী কার্যবিধিতে পরিবর্তনে এনে তা সুষ্পষ্ট ও যুগোপযোগী করা হয়েছে। এতে সমন জারিসহ মামলার প্রতিটি স্তরে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফলে মামলার জট কমে আসছে। “

বিচারকদের এই পরিবর্তিত আইন ও সংবিধান অনুসরণ করে সততা ও সাহসিকতার সঙ্গে বিচারপ্রার্থী জনগণের সুবিচার নিশ্চিত করার আহবান জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, “জনগণ নিরপায় হয়ে সুবিচারের আশায় আদালতের দারস্থ হয়। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সরকারের বিপক্ষেও যদি আদেশ দিতে হয় তবে তাই করতে হবে।“

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, এ প্রশিক্ষণ কর্মশালায় ৩৫ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ