1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনা-৩ আসনের প্রতিটি ম-পে হুইপ বকুলের আর্থিক অনুদান ও বস্ত্র উপহার ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন

ভারতে বিজেপিবিরোধী নতুন জোটের নাম ‘ইন্ডিয়া’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৬২ Time View

ভারতে বিজেপিবিরোধী নতুন জোটের নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া।’ এ বিরোধী জোটের ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তিনি জানান, মুম্বাইয়ে জোটের পরবর্তী বৈঠকের আগেই চূড়ান্ত হবে কমিটির সদস্যদের নাম।
এ বিষয়ে জল্পনা ছড়িয়েছিল পটনার বৈঠকের পর থেকেই। বেঙ্গালুরুর বৈঠকের মাঝেই এ বিষয়ে সুর্নির্দিষ্ট বার্তা এলো বিজোপিবিরোধী একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে। এ সময় ঘোষণা করা হয়, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের বদলে নতুন একটি মঞ্চে সমবেত হতে চলেছে ২৬টি বিরোধী দল।
বিরোধী জোটের নতুন নামও সামনে এসেছে মঙ্গলবার। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের নামেই হতে পারে নয়া বিরোধী জোটের নাম—‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স)। বৈঠক শেষ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে নয়া জোটের নাম ঘোষণা করেছেন। বৈঠক শেষের আগেই তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের একটি টুইটেই নাম বদলের ইঙ্গিত মিলেছিল। তিনি লিখেছিলেন, ‘চাক দে! ইন্ডিয়া।’
তবে নাম বদল হলেও নয়া জোটে চেয়ারপার্সন বা আহ্বায়ক পদ আপাতত ঘোষণা করেননি খড়্গে। ইউপিএ চেয়ারপার্সন পদে ছিলেন সনিয়া গান্ধী। তবে বিরোধী জোটের ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন খড়্গে। তিনি জানান, মুম্বাইয়ে জোটের পরবর্তী বৈঠকের আগেই চূড়ান্ত হবে কমিটির সদস্যদের নাম। লোকসভা ভোটের আগে বিজেপিবিরোধী সমমনস্ক দলগুলো যাতে অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে এগোতে পারে, তার জন্য বেঙ্গালুরুতে সবিস্তারে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ