1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

এরশাদ-রেজা দ্বন্দ্বের অবসান

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ অক্টোবর, ২০১২
  • ১২৪ Time View

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং দলের সাংসদ ও অব্যাহতি পাওয়া হুইপ এএইচএম গোলাম রেজার মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটেছে।

শুক্রবার রাতে গোলাম রেজার সঙ্গে এরশাদের দীর্ঘক্ষণ ফোনালাপ হয়। জাপার এক সাংসদ বাংলানিউজকে জানান, রাতে পার্টি চেয়ারম্যান এরশাদের সঙ্গে দীর্ঘক্ষণ মোবাইল ফোনে কথা বলেন রেজা। এসময় দলের সাংগঠনিক অবস্থা ও চেয়ারম্যানের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয় নিয়ে খোলামেলা আলাপ হয়।

আলোচনার এক পর্যায়ে এরশাদ সম্প্রতি প্রতারণার দায়ে প্রত্যাহার করে নেওয়া দলের হুইপ পদ ফিরিয়ে দেবেন বলে রেজাকে জানান।

উল্লেখ্য, কয়েকদিন আগে জাতীয় পার্টির প্রেসিডেন্ট এরশাদ সিঙ্গাপুর থেকে ফিরে প্রেসিডিয়াম সদস্য সাংসদ রেজাকে দলের সংসদীয় হুইপ পদ থেকে অব্যাহতি দেন। এ ঘটনার পর গত বুধবার ৩ অক্টোবর জাতীয় পার্টির পরিচয়ে বেশ কিছু দুষ্কৃতকারী সাংসদ রেজার মিরপুর ১০ নম্বরের ব্যবসায়িক অফিস ও সেনপাড়ায় তার বাড়িতে হামলা চালায়।

এছাড়া, শুক্রবার সকালে রেজার ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রায় কোটি টাকার মালামাল লুট হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় সাংসদ রেজা তার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে কাফরুল থানায় আবেদনও করেন।

এসব খবর দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন মিডিয়াগুলোতে ফলাও করে প্রচার করা হয়।

এরপর শুক্রবার রাতে সাংসদ গোলাম রেজা আনুষ্ঠানিকভাবে তার পার্টির চেয়ারম্যানকে জানানোর জন্য ফোন করলে ফোনালাপে চেয়ারম্যান তাতে সাড়া দিয়ে সব দ্বন্দ্বের অবসান ঘটান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ