1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

গোলাম রেজার কুশপুতুল পোড়ালো ছাত্রসমাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ অক্টোবর, ২০১২
  • ১১৭ Time View

প্রতারণার দায়ের অব্যাহতি দেওয়া জাতীয় পার্টির সাংসদ এইচএম গোলাম রেজার কুশপুতুল পুড়িয়েছে দলটির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজ। একই সঙ্গে তারা ইত্তেফাক পত্রিকায় অগ্নিসংযোগও করেছে। ‘প্রতারক রেজাকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ’ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়।

এ ব্যাপারে ছাত্র সমাজের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান হিমু বলেন, “দৈনিক ইত্তেফাক পত্রিকা জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না করলে ইত্তেফাকের বিরুদ্ধেও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

সৈয়দ মিজানুর রহমান হিমুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব আবুল কাশেম রিপন, যুগ্মআহ্বায়ক মিজানুর রহমান মিরু, আবদুল আউয়াল সরকার, জামাল উদ্দিন, মনিরুজ্জামান নয়ন, কায়সার ইমরান প্রদীব, বস্তু, জিসান উদ্দিন, জামাল হোসেন, ইউসুফ, মুহিত প্রমুখ।

জাতীয় প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল পল্টন ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ে  গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, জাতীয় পার্টির সংসদ সদস্য এইচএম গোলাম রেজা বিভিন্ন স্থানে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের রাজনৈতিক সচিব এবং একান্ত সচিব (পিএস) পরিচয় দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন এবং তিনি এই ভূয়া পরিচয় সম্বলিত ভিজিটিং কার্ড তৈরি করে বিতরণও করছেন- এ অভিযোগে গত ২ অক্টোবর দলের হুইপ পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ