1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

বৌদ্ধ বসতিতে হামলা সুপরিকল্পিত: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২
  • ১০৩ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলছেন, বৌদ্ধ বসতিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মন্দিরে লুটপাটকারীদের খুঁজে বের করে শাস্তি দিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই হামলা সাম্প্রদায়িক দাঙ্গা নয়, বৌদ্ধদের সঙ্গে মুসলমানদের দাঙ্গা নয়। এই হামলা সুপরিকল্পিত।এর মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট এবং দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছে।

বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সকল অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন হাসানুল হক ইনু।

হামলাকারীরা ধর্ম, মানবতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌম, গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উল্লেখ করে তাদের সমূলে উৎখাত করতে প্রশাসনকে  নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে রাখেন সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, রাকসুর সাবেক ভিপি রাগিব হাসান মুন্না, শান্তি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কাশেম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ