1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রি-শিপমেন্ট ঋণ তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক নাইটক্লাবের ঘটনায় শাস্তির মুখে কার্স কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের ভারতের বিপক্ষে উপভোগ্য ফুটবলের প্রতিশ্রুতি ব্রাজিল কোচের ট্রাম্পের চাপে জ্বালানি সংকট কাটাতে ডিজেল মজুত ছাড়ার কথা ভাবছে ইউরোপ ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন ডিজেলের দাম বাড়ায় জরুরি বৈঠকে ইইউ ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াতনেতা আখতারুজ্জামান আখতারুজ্জামানের মুক্তি ও ‘সাজানো মামলা’ প্রত্যাহারের দাবি জামায়াত আমিরের

তুরস্কের ভূমিকম্প: উদ্ধার অভিযান শেষ, ৫৯৬ মৃতদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০১১
  • ২৮৮ Time View

আঙ্কারা: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণ-পূর্ব শহর ভানে উদ্ধার অভিযান রোববার সমাপ্ত ঘোষণা করা হয়েছে। প্রায় সপ্তাহব্যাপী উদ্ধার অভিযানে ৫৯৬ জনের মৃতদেহ উদ্ধরা করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে কয়েক হাজার মানুষ বাস্তুহীন হয়ে পড়েছেন। এইসব মানুষের পুনর্বাসন ও ত্রাণ নিয়ে সঙ্কট এখনও কাটেনি।

গত ২৩ অক্টোবর রিখটার স্কেলে ৭.২ মাত্রার ভূমিকেম্প ক্ষতিগ্রস্ত ভান প্রদেশের এরসিস শহরে রোববার দোকান-পাট খুলেছে। শহরের কিছু এলাকায় বিদুৎ সংযোগ পুনস্থাপন করা হয়েছে। ব্যাংকের এটিএস বুথগুলো চালু হয়েছে।

এরসিসের বাস্তুহারা প্রায় এক লাখ মানুষ এখন বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন। ভূমিকম্পের রেশ এখনও না কাটলেও জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে।

এদিকে, রোববার সকালে এরসিসে ৫.৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে এতে নতুন করে আর হতাহতের ঘটনা ঘটেনি।

শীত ঘনিয়ে আসার কারণে বাস্তুহারা মানুষের মধ্যে বৃদ্ধ ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে রাতের বেলা তাপমাত্রা অনেক কমে যাওয়ায় তাঁবুর সঙ্কটের কারণে দুর্ভোগ পোহাচ্ছে অনেকে।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ওয়েবসাইটে জানানো হয়েছে, ভানে ৪৩ হাজারেও বেশি তাঁবু সরবরাহ করা হয়েছে। কর্তৃপক্ষ দাবি করছে, প্রয়োজনের তুলনায় বেশি তাঁবু দেওয়া হয়েছে। কারণ যাদের ঘরবাড়ি সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি তারাও নিরাপত্তার জন্য তাঁবুতে থাকতে চাচ্চেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ