1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিজয় আমার সুখের ঠিকানা : তামান্না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৯৮ Time View

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বিভিন্ন সময়ে বিভিন্ন তারকার সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে নববর্ষের রাতে গোয়াতে একটি পার্টিতে খল অভিনেতা বিজয় ভার্মাকে চুম্বন করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। তারপরও থেকেই তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তামান্না-বিজয় লিভ ইন-ও করছেন বলে শোনা গিয়েছিল। তবে প্রেমের সম্পর্ক নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে এ সম্পর্কের কথা স্বীকার করলেন তামান্না।
অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ টু’। চারটি গল্প নিয়ে গড়ে উঠেছে এর গল্প। এতে অভিনয় করেছেন প্রেমিক জুটি তামান্না-বিজয়। মূলত, এ সিনেমার শুটিং সেটে তাদের প্রেমের গল্পের সূচনা। ফিল্ম কোম্পানিয়ন ডটকমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তামান্না।
তামান্না ভাটিয়া বলেন— ‘বিজয় এমন একজন ব্যক্তি যার সঙ্গে খুব সহজে আমি একাত্ম হতে পেরেছি। যে নিজেকে সম্পূর্ণভাবে আমার কাছে সমর্পণ করেছে, আমিও তাই করেছি।’
বিজয় তামান্নার সুখের ঠিকানা। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আপনি যদি পার্টনার খুঁজতে যান, তাহলে আপনাকে শারীরিকভাবে চলাফেরা করতে হবে অথবা এমন কিছু করতে হবে যাতে সেই মানুষটি বুঝতে পারেন। কিন্তু আমি আমার জন্য একটা পৃথিবী তৈরি করেছি। আমাকে কোনো কিছু করা ছাড়াই আমার সেই দুনিয়া একজন মানুষ সত্যিকার অর্থে বুঝতে পেরেছেন। বিজয় এমন একজন ব্যক্তি, আমি যার যতœ করি, সে আমার সুখের ঠিকানা।’
‘মিল্কি বিউটি’খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া ২০০৫ সালে হিন্দি ভাষার ‘চাঁদ সা রোশান চেহারা’ সিনেমার মধ্য দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর তেলেগু ভাষার ‘শ্রী’ সিনেমার মাধ্যমে একই বছর দক্ষিণী সিনেমায় পা রাখেন এই অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে তার অভিনীত ৭৪টি সিনেমা মুক্তি পেয়েছে। এ তালিকায় রয়েছে— ‘বাহুবলি’, ‘কেজিএফ’, ‘সাইরা নরসিমহা রেড্ডি’-এর মতো সিনেমা।
তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুরথুন্দা সীতাকালাম’। গত ৯ ডিসেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ