1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

সাফের দলে জায়গা পেলেন না এলিটা কিংসলে

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৮১ Time View

‘সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’ এবং কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ২৩ জনের বাংলাদেশ দল দিয়েছে বাফুফে। শুক্রবার সংস্থাটির ভবনে সংবাদ সম্মেলনে জানানো দলে জায়গা হয়নি এলিটা কিংসলের।
প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে দেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ৯ গোল করেছেন বাংলাদেশের নাগরিকত্ব নেয়া আবাহনীর এলিটা। কোচ ক্যাবরেরার দলে তার জায়গা হল না।
সিশেলসের বিপক্ষে গত মার্চে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লাল-সবুজের জার্সিতে এলিটার অভিষেক হয়েছিল। সাফের ক্যাম্পেও ডাক পেয়েছিলেন।
গত মাসে ৩৫ সদস্যের প্রাথমিক তালিকা সাফের কাছে জমা দেয় বাফুফে। ৩ জুন ক্যাম্পের জন্য ৩০ ফুটবলারকে ডাকেন কোচ হাভিয়ের কাবরেরা।
এক নজরে ২৩ সদস্যের দল
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম।
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মেহেদি হাসান, ইশা ফয়সাল।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, আমিনুর রহমান সজীব, রাকিব হোসেন, সুমন রেজা ও রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ