1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভুয়া বিল দেখিয়ে রেলওয়ের ৯৭ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা সাংবাদিক এনামুল হকের সুস্থতা কামনায় বিএফইউজে-এমইউজে খুলনা … আগামী ১৯ নভেম্বর খুলনা প্রতিবন্ধি সংস্থার নির্বাচন আওয়ামী লীগ আখ্যা দিয়ে সিপিবি কার্যালয়ে হামলা হঠাৎ যে দেশে স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৯ হাজার টাকা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ফিজিকে হারাল বাংলাদেশ আন্দালুসিয়ায় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো’: বাণিজ্য সম্প্রসারণের আশা ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু ভারপ্রাপ্ত থেকে এনবিআরের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন আহসান হাবিব মালয়েশিয়ার সঙ্গে এফটিএ আলোচনায় রপ্তানি বাজার সম্প্রসারণে নজর

অ্যাকশনে এরশাদ প্রতারণার দায়ে হুইপ পদ হারালেন গোলাম রেজা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ অক্টোবর, ২০১২
  • ১৯৮ Time View

প্রতারণার অভিযোগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদীয় দলের হুইপ পদ থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি এইচএম গোলাম রেজাকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়।একই সঙ্গে প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির সংসদীয় দলের হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে।

হুসেইন মুহম্মদ এরশাদ এক লিখিত বিবৃতিতে বলেন, “আমার গোচরিভূত হয়েছে যে, আমার পার্টির সংসদ সদস্য এইচ.এম. গোলাম রেজা বিভিন্ন স্থানে আমার রাজনৈতিক সচিব এবং একান্ত সচিব (পিএস) পরিচয় দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তিনি এই ভূয়া পরিচয় সম্বলিত ভিজিটিং কার্ড তৈরি করে বিতরণও করছেন, যা প্রতারণার সামিল।”

এরশাদ বলেন, “এমতাবস্থায় আমি এ মর্মে সংশ্লিষ্ট সবাইকে সুস্পষ্টভাবে অবহিত করতে চাই যে, গোলাম রেজা কখনোই আমার রাজনৈতিক সচিব ছিলেন না। এখনো নেই এবং তিনি এখন আমার পিএসও নন।”

তিনি বলেন, “এই পরিচয় দিয়ে যদি তিনি কাউকে বিভ্রান্ত করতে চান তাহলে বিষয়টি আইনের আওতায় চলে আসবে। আমি আরো অবগত করতে চাই যে, আমার রাজনৈতিক সচিব সুনীল শুভরায় এবং একান্ত সচিব হিসেবে রয়েছেন মেজর (অব.) খালেদ আখতার। দ্বিতীয় কোনো ব্যক্তি উল্লেখিত পদে সাথে সংশ্লিষ্ট নেই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ