1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

মহাকাশে প্রথমবার বেসামরিক নভোচারী পাঠাল চীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৫৭ Time View

তিয়ানগং মহাকাশ স্টেশনে ক্রুড মিশনের অংশ হিসেবে প্রথমবারের মতো একজন বেসামরিক নভোচারীকে মহাকাশে পাঠিয়েছে চীন। তার সঙ্গে রয়েছেন আরও দুই নভোচারী।
স্থানীয় সময় আজ মঙ্গলবার (৩০) সকাল ৯টা ৩১ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ২-এফ রকেটে তারা যাত্রা করেন।
জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারের পরিচালক জু লিপেং বলেন, রকেট উৎক্ষেপণটি ‘সম্পূর্ণ সফল’ ছিল। নভোচারী ভালো অবস্থায় আছেন।
বেসামরিক ওই নভোচারীর নাম গুই হাইচাও। তিনি বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক।
গুই হাইচাও ‘স্পেস সায়েন্স এক্সপেরিমেন্টাল পেলোডসের’ অন-অরবিট অপারেশনের দায়িত্বে থাকবেন।
এই মিশনের কমান্ডার জিং হাইপেং। মহাকাশে এটি তার চতুর্থ যাত্রা। তৃতীয় ক্রু সদস্য হলেন প্রকৌশলী ঝু ইয়াংঝু।
এখন পর্যন্ত মহাকাশে পাঠানো সব চীনা নভোচারী পিপলস লিবারেশন আর্মির সদস্য ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ