1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কিয়েভে একের পর এক রুশ বিমান হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৭৬ Time View

ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সোমবার (২৯ মে) যে হামলা চালানো হয়েছে তাতে কিয়েভের বেশ কিছু জায়গায় বিষ্ফোরণে ঘটনা ঘটে। সেখানে চলতি মাসে এটি রাশিয়ার ১৫তম বিমান হামলা। এর আগের দিনও শহরটিতে হামলা চালিয়েছে রাশিয়া। খবর আল-জাজিরার।
আকাশ প্রতিরক্ষা কাজ করছে বলে জানিয়ে মেয়র ভিটালি ক্লিটসকো এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, কিয়েভের আকাশ থেকে একটি ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করা হয়েছে।
তিনি বলেন, কিয়েভের ঐতিহাসিক পাড়া পোডিলসহ শহরের বেশ কয়েকটি জেলায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যেখানে ধ্বংসাবশেষ পড়ে একটি বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিন্তু মেয়র ও শহরের সামরিক প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতভর হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মূলত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনের রাজধানীতে হামলা চালাচ্ছে রাশিয়া। এর আগের দিনের হামলায় একজন নিহত হয়। আহত হয় অনেকে।
কর্মকর্তারা জানিয়েছেন, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রোববার ভোরে রাজধানী ও এর আশেপাশে ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ