1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

মিমি যখন ‘গেছো মেয়ে’

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৫৯ Time View

সপ্তাহজুড়ে শুটিংয়ে ব্যস্ত থাকতে হয়। সাংসদ হিসেবেও নানা দায়িত্ব পালন করেন। কিন্তু রোববারের দিনটা ছুটি পেয়েছেন মিমি চক্রবর্তী। তাতেই যেন ফিরে গিয়েছিলেন ছোটবেলায়। গাছ থেকে জামরুল পাড়তে গিয়ে উঠে পড়েছিলেন রেলিংয়ে।
জামরুল পাড়ার একটি ভিডিও প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, অবশেষে একটা অফ ডে পাওয়া গেছে। দিনটা নিজের মতো কাটালাম। ভিডিওতে তিনি জানান, লকডাউনের সময় গাছটি লাগিয়েছিলেন তার বাবা। বছর কয়েকের মধ্যেই এতটা বড় হয়ে গেছে। জামরুলের সিজন। ফলে ভরে গিয়েছে গাছটি।
কিছু জামরুল হাতের নাগালে। কিন্তু কিছু আবার বেশ উঁচুতে। তা-ও তো পেতে হবে। তাই লোহার রেলিংয়েই উঠে পড়েছিলেন মিমি। অনেকগুলোই পেড়ে ফেলেছিলেন। রেলিং থেকে নেমেই খেতে শুরু করে দেন।

এদিকে সামনে মিমিকে দেখা যাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ ছবিতে। বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। মূলত থ্রিলার ঘরানার ছবিটি। মুক্তি পাবে পূজায়। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য ও দেবাশিস মণ্ডলকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ