1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সৌরবিদ্যুৎ প্রকল্পে ৬% সুদে মিলবে ঋণ; ১,৫০০ কোটি টাকার তহবিল করছে সরকার পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত এশিয়ান গেমসের আগে দুঃসংবাদ পেল ভারত তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী ভিসা ও অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন অস্ট্রেলিয়ায় প্রবাসী নারী-শিক্ষার্থীদের জন্য জর্ডানে বাংলাদেশ দূতাবাসের হটলাইন চালু ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে বাড়বে স্বচ্ছতা বাংলাদেশ ব্যাংকে চাকরি, লাগবে যে যে যোগ্যতা

ত্রিপুরার সঙ্গে যৌথ বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব হাসিনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১২
  • ২২৭ Time View

ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রে যৌথ বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকেলে আগরতলায় আসাম রাইফেলস মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।

ত্রিপুরা রাজ্য সরকারকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের গ্যাস আছে। আসুন আমরা এখানে যৌথভাবে বিদ্যুৎ উৎপাদন করি। আপনাদের উৎপাদিত বিদ্যুৎ আমরা কিনবো। আপনারা লাভবান হবেন।’

এর আগে সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার তাদের পালাটানা বিদুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ থেকে একশ’ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, ‘এখানে সাতশ’ ২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এ থেকে ত্রিপুরা রাজ্য ১৯৬ মেগাওয়াট পাবে। আমাদের ভারত সরকারের কোন আপত্তি না থাকলে এর মধ্য থেকে একশ’ মেগাওয়াট বিদ্যুৎ আমরা বাংলাদেশকে দেবো।’

এ সময় পালাটানা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভারি যন্ত্রাংশ আনার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান মানিক সরকার।

তার এ বক্তব্যের সূত্র ধরেই শেখ হাসিনা বলেন, ‘একশ’ মেগাওয়াট কেন, আসুন আমরা যৌথভাবে বিদ্যুৎ উৎপাদন করি।’

এছাড়া প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের পাশে খাদ্য, বস্ত্র, আশ্রয় দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ত্রিপুরাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আপনারা যে সহযোগিতা করেছেন তা আমরা ভুলিনি, কখনোই ভুলবো না।

আসাম রাইফেলসের বিশাল মাঠে হাজার হাজার মানুষের সামনে কবিগুরু রবীন্দ্রনাথের দু’টি লাইন উদ্ধৃত করে শেখ হাসিনা বলেন, ‘রিক্ত আমি, নি:স্ব আমি দেওয়ার কিছুই নেই/ আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই।’

এ উদ্ধৃতির মাধ্যমেই বক্তব্য শেষ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

 

Source: Banglanews24.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ