1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

বাম দলগুলোর সঙ্গে আ.লীগের বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১২
  • ১১১ Time View

সম্প্রতি রামু, টেকনাফ, উখিয়া, পটিয়ায় হামলাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কয়েকটি বাম দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার রাতে সৈয়দ আশরাফুল ইসলামের বেইলী রোডের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ওয়াকার্স পার্টির রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের অজয় রায়, জাসদের শরীফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের নূহ-উল-আলম লেনিন ও অসীম কুমার উকিল প্রমুখ।

বৈঠকে নেতারা সাম্প্রতিককালে রামু, টেকনাফ, উখিয়া, পটিয়ায় হামলাকে সুপরিকল্পিত এবং যুদ্ধাপরাধীদের বাঁচানোর প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেন। বৈঠকে নেতারা এই ধরনের চক্রান্ত মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করার ব্যাপারে একমত পোষণ করেছেন।

এই ঘটনার প্রতিবাদে আগামী ৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত সমাবেশে আওয়ামী লীগের তরফে সংহতি প্রকাশ করা হয়েছে। এছাড়াও কমিউনিস্ট পার্টি ও বাসদের জোট একই দিনে আলাদা কর্মসূচি পালন করবে।

সূত্র জানায়, বৈঠকে বাম নেতারা বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর আক্রমণের সময় পুলিশ প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের কর্মকা-ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “তারা যথাযথ ভূমিকা পালন করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।”

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বাংলানিউজকে বলেন, “সৈয়দ আশরাফুল ইসলাম তাৎক্ষণিকভাবে আজই আমাদেরকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে বৌদ্ধা ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে সংকট মোকাবেলা করা যায় তা নিয়ে আমরা কথা বলেছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ