1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

হুগো লরিসকে পেতে রেকর্ড বেতনে সৌদি ক্লাবের প্রস্তাব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৮২ Time View

ক’দিন আগে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিলো সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে রেকর্ড বেতনে বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি চুক্তি সম্পন্ন করে ফেলেছেন। তবে মেসির বাবা যিনি তার এজেন্ট হিসেবে কাজ করেন। সেই জর্জ মেসি জানিয়েছেন, এমন কিছুই এখনো হয়নি। কেননা জুনের ৩০ তারিখ পর্যন্ত মেসি পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন।
এদিন জোর গুঞ্জন আল-হিলাল রেকর্ড পরিমাণ বেতনে দলে ভেড়াচ্ছে সাবেক বার্সেলোনা ও সাবেক স্প্যানিশ কোচ লুইস এনরিকেকে। তাদের রাডারে রয়েছে বার্সেলোনার তারকা ফুটবলার সার্জিও বুসকেটস ও জর্দি আলবাও। যদিও এসকল কিছুই এখনো চূড়ান্ত হয়নি।
এবার গুঞ্জন বিশ্বকাপজয়ী তারকা গোলরক্ষককে দলে পেতে রেকর্ড পরিমাণ বেতনে অফার করেছে সৌদি আরবের একটি ক্লাব। যিনি কিনা চলতি মৌসুমে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের গোলবারের দায়িত্ব সামলাচ্ছেন। – দ্য টাইমস
ফ্রান্সের সাবেক অধিনায়ক হুগো লরিস ২০১৮ সালে অধিনায়ক হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন। আর কাতার বিশ্বকাপে তিনি অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছেন। আর্জেন্টিনার কাছে হেরে তার দল রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। এরপরই লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। তবে তিনি ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। লরিস বর্তমানে যে বেতন পান তার তিনগুণ বেতনে তাকে অফার করা হয়েছে। তবে সৌদির কোন ক্লাব থেকে তাকে এ প্রস্তাব দেয়া হয়েছে তা নিশ্চিত করা হয়নি। – ডেইলি মেইল
লরিস বর্তমানে টটেনহ্যাম থেকে সপ্তাহে ১ লাখ পাউন্ড বেতন পেয়ে থাকেন। সৌদি থেকে আসা প্রস্তাবে সাড়া দিলে সেটিই সপ্তাহে দাঁড়াবে প্রায় ৩ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৪ লাখ ১৬ হাজার টাকা)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ