1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : পাট প্রতিমন্ত্রী দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত, ভাগ্য খুললো দ. আফ্রিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৫৬ Time View

বাংলাদেশ আর আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ। কিন্তু চোখ রাখতে হয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ভক্তদেরও। বাংলাদেশ কোনোমতে আইরিশদের কাছে হেরে গেলে বুক ধুকপুকানি বাড়তো প্রোটিয়াদের।
কেননা তিন ম্যাচের সিরিজে যদি আইরিশরা বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারতো, তবে দক্ষিণ আফ্রিকাকে টপকে তারাই সরাসরি পৌঁছে যেতো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে।
কিন্তু চেমসফোর্ডে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। ফলে আইরিশদের আর ৩-০ ব্যবধানে জেতার সুযোগ নেই।
তাতেই নিশ্চিত হয়ে গেছে, দক্ষিণ আফ্রিকা সেরা আট দলের মধ্যে থেকে সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবে।
ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় দক্ষিণ আফ্রিকা আট নম্বরে। ৯৮ পয়েন্ট তাদের। ৭৩ পয়েন্ট নিয়ে এগার নম্বরে থাকা আইরিশদের আর সুযোগ নেই প্রোটিয়াদের পেছনে ফেলার।
এদিকে ওয়ানডে সুপার লিগে ১৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে বাংলাদেশ। তাদের ওপরে কেবল নিউজিল্যান্ড, ইংল্যান্ড আর ভারত। শীর্ষে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১৭৫, ইংল্যান্ডের ১৫৫ আর ভারতের ১৩৯।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ