1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

সুদান থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হলেন ১৩৫ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৬৯ Time View

সংঘাতময় সুদানে আটকেপড়া ৬৭৫ বাংলাদেশির মধ্যে ১৩৫ জন জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পোর্ট সুদান থেকে লোহিত সাগর অতিক্রম করে জেদ্দা বন্দরে পৌঁছাতে জাহাজ না পাওয়ায় তাদের ফ্লাইটে করে জেদ্দায় নেওয়া হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেছেন জেদ্দার বাংলাদেশ মিশনের এক কর্মকর্তা। তবে আটকেপড়া অন্যদের কীভাবে নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে, গত বুধবার সুদানের রাজধানী খার্তুম থেকে ১৩টি বাসে আটকে পড়া ৬৭৫ জন বাংলাদেশি পোর্ট সুদানে পৌঁছায়। ট্রাভেল পারমিট ইস্যু ও জাহাজের শিডিউল পেতে দেরি হওয়ায় তারা জেদ্দায় পৌঁছাতে পারছিলেন না। পরে জাহাজ না পাওয়ায় ফ্লাইটে রোববার (৭ মে) সকালে ১৩৫ জনকে জেদ্দায় নেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সুদানপ্রবাসীরা যেদিন জেদ্দা পৌঁছাবেন, সেদিন থেকেই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তাঁদের ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।

পূর্ব আফ্রিকার দেশ সুদানে গত ১৫ এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে এ সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। সংঘর্ষে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও জাতিসংঘ কর্মী, মিসরের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টাও রয়েছেন।

সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ