1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

গজনী-২ নিয়ে ফিরছেন আমির খান!

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৯৫ Time View

‘লাল সিং চাড্ডা’ তেমন সারা না ফেলায় অভিনয় থেকে নিজেকে কিছুটা সরিয়ে নিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। তবে জানা গেছে, খুব শিগগিরই বড় ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

জানা গেছে, আমির খান তার ২০০৮ সালের ছবি গজনীর সিক্যুয়াল নিয়ে কাজ শুরু করেছেন। ছবিটি খুব শিগগিরই আসবে বলে মনে করা হচ্ছে। এ নিয়ে তেলেগু সিনেমা প্রযোজক অল্লু অরবিন্দের সঙ্গে তিন মাসের মধ্যে দুইবার বৈঠক করেছেন তিনি। সর্বশেষ গত সপ্তাহে তারা বিষয়টি নিয়ে সাক্ষাত করেন। বৈঠকে গজনীর সিক্যুয়াল নির্মাণের বিষয়টি শতভাগ নিশ্চিত না হলেও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একই সঙ্গে গজনীর বিখ্যাত ‘সঞ্জয় সিংঘানিয়া’ চরিত্রের ওপর ভিত্তি করে খুব শিগগিরই একটি ফাইনাল স্ক্রিপ্টও তৈরি করা হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

পিপিং মুনের রিপোর্ট অনুযায়ী, আমির খানের পরবর্তী প্রজেক্ট হবে গজনী-২। তবে সিক্যুয়াল নির্মাণ সম্পর্কিত কাজটি খুবই গোপনীয়তার সঙ্গে করা হচ্ছে। অভিনেতার পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনও সরাসরি কিছু জানানো হয়নি। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও সত্যিই যদি গজনী-২ তৈরি হয়, তাহলে সবার চোখ থাকবে ওই ছবিতেই। ছবিটি সুপার হিট হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা গজনী আমির খানের ক্যারিয়ারের অন্যতম সুপার হিট সিনেমা। ৬৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি শুধু ভারতীয় বক্স অফিসেই ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ