1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : পাট প্রতিমন্ত্রী দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

শ্রীলঙ্কার কাছে বড় হার বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৫০ Time View

শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। আজ বৃহস্পতিবার পুনঃনির্ধারিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও হানা দেয় বৃষ্টি। যে কারণে ৫০ ওভারের ম‌্যাচ নেমে আসে ৩০ ওভারে। কার্টেল ওভারে অনুষ্ঠিত সেই ম্যাচে শ্রীলঙ্কা নারী দলের কাছে ৫৮ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
কলম্বোতে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় ওয়ানডেতে আগে ব‌্যাট করে শ্রীলঙ্কা নারী দল ৫ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাব দিতে নেমে ১২৮ রানে থামে বাঘিনীদের ইনিংস। ফলে সিরিজে ১-০ ব্যধানে এগিয়ে গেল লঙ্কানরা।
দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার জয়ের নায়ক অধিনায়ক চামারি আত্তাপাত্তু। ওপেনিংয়ে নেমে এই ব্যাটার ৬০ বলে ৬৪ রান করেন। তিনে নামা হারশিথা সামারাবিক্রমা করেন ৪৮ বলে ৪৫ রান। শেষ দিকে আনুশকা সানজিয়ানির ১২ ও কাশিভা দিলহারার ২৫ রানে ভর করে স্বাগতিক দল লড়াকু পুঁজি পায়। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন জাহানারা আলম, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রিতু মনি এবং ফাহিমা খাতুন।
জবাব দিতে নেমে টপঅর্ডার তিন ব্যাটারই ক্রিজে থিতু হতে পারেনি। মুর্শিদা খাতুন ১৬, শামীমা সুলতানা ৫, সোবহানা মুস্তারি ফেরেন মাত্র ১১ রানে। এরপর ফারজানা হককে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরপর ফারজানাও ৪৬ বলে ২৪ করে বিদায় নেন। ৫১ বলে ৩৭ করে আউট জ্যোতিও। শেষ দিকে কোনো ব্যাটারই বলার মতো পারফর্ম করতে পারেননি। ফলে ৫৮ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে ওশাদি রানাসিংহে ৩৪ রানে ৫ উইকেট নিয়েছেন।
আগামী ৭ মে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। এরপর আগামী ৯, ১১ ও ১২ মে দুই দল তিন টি২০ ম‌্যাচে মোকাবিলা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ