1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

প্রেম করছেন তানজিন তিশা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৮৪ Time View

প্রেম নিয়ে লুকোচুরি করেন না তানজিন তিশা। ২০১৭ সালে যখন গায়ক হাবিব ওয়াহিদের সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, তখন প্রকাশ্যে এটা নিয়ে কথা বলেছিলেন।
এরপর একাধিক প্রেমের গুঞ্জন ছড়ায় তিশার। যদিও সেসব নিয়ে কখনও মুখ খোলেননি তিনি। তবে এবার প্রেম নিয়ে সোজাসাপ্টা কথা বললেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অতিথি হয়ে এসে নিজের প্রেম-বিয়ে নিয়ে মনের আগল খোলেন। এক প্রশ্নের উত্তরে জানালেন, তিনি প্রেম করছেন। তবে প্রেমিকের নাম জানাননি। কিন্তু এতটুকু নিশ্চিত করেন যে, তিনি মিডিয়ার কেউ নন।
প্রেম করলেও আপাতত বিয়ের পরিল্পনা নেই তিশার। সেজন্য নিতে চান সময়। তিনি বলেন, ‘বিয়েটা আমার মনে হয় আরও কিছুদিন পর। আসলে নিজেকে গুছিয়ে তোলা, নিজের ফ্যামিলিকে গুছিয়ে তোলা, সব কিছুর জন্যে সময় নিচ্ছি। আমি আসলে বিয়ে নিয়ে ভাবছি না।’
মিডিয়ার বাইরের কারও সঙ্গে প্রেম করলেও তিশা জানালেন, একসময় তার কোনো এক সহ-শিল্পীর প্রেমে পড়েছিলেন তিনি। তবে তার নাম জানাননি অভিনেত্রী।
বর্তমান সময়ের বেশ জনপ্রিয় অভিনেত্রী তিশা। এবার ঈদে একাধিক নাটক প্রচার হয়েছে তার। সেগুলোর বেশিরভাগই পেয়েছে দর্শকপ্রিয়তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ