1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

জওয়ানের শ্যুটিং সেটের দৃশ্য ফাঁস, কড়া পদক্ষেপ দিল্লি আদালতের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৭৭ Time View

২০১৮-তে বক্স অফিসে মুখ থুবরে পড়ায় একটানা চার বছরের লম্বা বিরতি নেন কিং খান। এরপর চলতি বছর পাঠানের বেশ ধরে দর্শকের দরবারে নয়া অবতারে ধরা দেন বলিউডের কিং। পাঠানের দুর্দান্ত সাফল্যের পর শাহরুখের আগামী ছবি জওয়ান নিয়েও ভক্তদের উচ্ছ্বাসার অন্ত নেই। শাহরুখের ফার্স্ট লুক পোস্টার মুক্তির পরই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। শাহরুখ ভক্তদের সেই উত্তেজনাকে উসকে বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে জওয়ানের শ্যুটিং সেটের ছবি। কখনও সিগরেট মুখে নিয়ে শাহরুখের জমজমাট অ্যাকশন সিক্যোয়েন্স তো কখনও আবার আন্ডারওয়াটার শ্যুটিংয়ের দৃশ্যের কয়েক ঝলক। বারংবার এই ঘটনার জেরে এবার দিল্লি উচ্চ আদালতের দ্বারস্থ শাহরুখ-গৌরীর রেড চিলি প্রযোজনা সংস্থা।
মঙ্গলবার এই মর্মে দিল্লি হাইকোর্ট সোশ্যাল মিডিয়ায় যে সকল প্ল্যাটফর্মে এই ধরনের সার্কুলেশন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। তার আগে ফাঁস হওয়া ছবি ও ভিডিয়ো অবিলম্বে মুছে ফেলতে বলেছে দিল্লি উচ্চ আদালত।
সূত্রের খবর অনুযায়ী, শাহরুখ খান ও গৌরী খানের যৌথ প্রযোজনা সংস্থা রেড চিলিজের পক্ষ থেকে কপি রাইট লঙ্ঘনের জন্য দিল্লি হাইকোর্টে মামলা করা হয়েছিল। ২৫ এপ্রিল বিচারপতি সি হরি শংকর গুগল, টুইটার, রিডিট, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে জওয়ানের ফাঁস হওয়া ভিডিয়ো সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এছাড়াও ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদেরও নির্দেশ দিয়েছেন যাতে জওয়ানের ফাঁস হওয়া দৃশ্য ডাউনলোডের সাইটগুলোর অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়। বারবার শাহরুখের ছবির শ্যুটিংয়ের দৃশ্য ফাঁস হয়ে গেলে সিনে ব্যবস্য়ায় ক্ষতির সম্ভবনা তৈরি হয়।

সেই জন্যই আইনের দ্বারস্থ হয়েছে রেড চিলি প্রোডাকশন হাউজ। প্রথমবার দক্ষিণী বিউটি নয়নতারার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউড বাদশা শাহরুখ খান। নতুন জুটির নয়া কেমেস্ট্রি দেখতে অধীর আগ্রহে অপেক্ষারত ভক্তরা।
ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, শাহরুখের জওয়ানে ক্যামিও চরিত্রে দেখা যাবে গ্ল্যাম ডিভা দীপিকা পাডুকোনকে। সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ ঠিকঠাক থাকলে আগামী ২ জুন সিলভার স্ক্রিনে মুক্তি পাবে শাহরুখ খান ও নয়নতারা অভিনীত জওয়ান।
ব্যান্ডেজ বাঁধা শাহরুখের রক্তাক্ত মুখের ভয়ংকর পোস্টার আর টিজারে বাদশা দর্শনে শিড়দাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল। এরপর শ্যুটিং সেট থেকে একের পর এক ফাঁস হওয়া দৃশ্য জওয়ান নিয়ে দর্শকের মধ্যে উৎসাহকে আরও একটু উসকে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ