1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

বিবর্ণ রোনালদো, হারলো আল নাসর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৮২ Time View

সৌদি আরবে পাড়ি জমানোর পর শুরুতে কয়েকটা ম্যাচ বাজিমাত করার পর বেশকিছু দিন ধরে বিবর্ণ ক্রিশ্চিয়ানো রোনালোদো। আল নাসরের হয়ে পরপর তিন ম্যাচে গোলহীন তিনি। সৌদি প্রো-লিগে দুটি ম্যাচের পর আজ কিংস কাপে আল ভেহদার বিপক্ষেও জালে গেল না রোনালদোর কোনো শট। তিনটি ম্যাচেই জয়হীন আল নাসর।
প্রো-লিগে আল ফায়হার সঙ্গে ড্রয়ের পর আল হিলালের কাছে হার। এরপর কিংস কাপে আজ ভেহদার কাছেও ১-০ গোলে হেরেছে আল নাসর। ২৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটা করেছেন আল ভেহদার ফরাসি স্ট্রাইকার জ্যাঁ-দাবিদ বিওগুয়েল।
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে পাড়ি জমানোর পর এরই মধ্যে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তারপরেও এই মৌসুমটা খালি হাতে শেষ করতে হতে পারে তাঁকে। আল ভেহদার কাছে আজকের ম্যাচে হারে কিংস কাপের সেমিফাইনালেই শেষ হয়ে গেছে আল নাসরের পথ চলা। ওদিকে সৌদি প্রো-লিগে শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট পিছিয়ে আল নাসর। সৌদি সুপার কাপ তো আগেই জিতে গেছে আল ইত্তিহাদ।
এদিকে আল হিলালের বিপক্ষে আগের ম্যাচ শেষে সাইডলাইনে সাজিয়ে রাখা পানির বোতলে লাথি মেরেছেন, গ্যালারিতে ‘মেসি, মেসি’ স্লোগান ওঠায় মেজাজ হারিয়ে অশোভন অঙ্গভঙ্গিও করেছেন। যে কারণে তাঁকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার দাবিও উঠেছে। সব মিলিয়ে সময়টা আসলেই খারাপ যাচ্ছে রোনালদোর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ