1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

দক্ষিণ লেবাননের একটি গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় ১২ জন নিহত হয়েছে। গত রাতে কাফার রুম্মান এলাকার একটি তিনতলা আবাসিক ভবনে চালানো হামলায় দুই শিশু, চার নারীসহ ১১ জন প্রাণ হারায়।

পরে একটি গাড়িতে হওয়া পৃথক হামলায় আরো এক স্বাস্থ্যকর্মী নিহত হন। বিবিসির তথ্য অনুযায়ী, গত তিন দিনে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় মোট ২৭ জনের মৃত্যু হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননে তাদের সৈন্যদের লক্ষ্য করে হিজবুল্লাহর দুটি বিস্ফোরক ড্রোন হামলার জবাবেই এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে। অস্ত্র স্থানান্তররত বেশ কয়েকজন সশস্ত্র সদস্য এবং হিজবুল্লাহর সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে বলে দাবি করে।

তবে বেসামরিক নাগরিক নিহতের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।
অন্যদিকে, হামলা ও হতাহতের এই ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ঘটনার পর কাফার রুম্মানসহ পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে সাধারণ বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করেছেন।

লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন এই পরিস্থিতিকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি উল্লেখ করে জানান, এসব হামলার ফলে জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি চরম ঝুঁকিতে পড়ছে।

এই সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য তিনি আহ্বান জানিয়েছেন। ২ মার্চ সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত লেবাননে প্রায় ৪৩৬২ জন নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ